নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা  বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা কার্যক্রমের মানও ব্যাহত হয়।


শিক্ষকদের বাড়ি ভাতা ৪৫% নির্ধারণ করতে হবে।
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান করতে হবে।
শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত ১,০৭৯টি ইবতেদায়ি মাদরাসা অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে।
নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া ভাতা পরিশোধ করতে হবে।
স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি হলেন শিক্ষক। অথচ বছরের পর বছর তাদের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Tag
আরও খবর