নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে ২৮ বছর পর শিশু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার


জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ১৯৯৭ সালে দায়ের হওয়া আমজেদ হোসেন নামের এক ১৩ বছরের শিশু হত্যা মামলায় দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর অবশেষে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। 



গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার চাটখুর (রায়গ্রাম) এলাকার ফজের আলীর ছেলে মোঃ মাজেদ আলী ও খয়বর আলীর ছেলে আব্দুল ওয়াহেদ।


মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ৮ অক্টোবর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাটখুর (রায়গ্রাম) গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে আমজেদ হোসেন (বয়স ১৩ বছর) একটি শিশুর বস্তাবন্দি লাশ পুকুরে থেকে উদ্ধার করা হয়। নির্মম এই হত্যাকাণ্ড সে সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয় যার  মামলা নং-৬/৯৭, জিআর নং-১৮৯/৯৭। 


দীর্ঘ তদন্ত শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে

ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি, পেনাল কোড-১৮৬০ মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

তবে রায় ঘোষণার পর থেকেই দুই আসামি পলাতক ছিলেন।


দীর্ঘদিন পলাতক থাকা এই দুই আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঁচবিবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাঁর নেতৃত্বে গাজীপুরের গাছা থানা এলাকা ও ঢাকার হাজারীবাগে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


এ বিষয়ে এএসআই সোহেল রানা বলেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলামের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ প্রচেষ্ঠার পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Tag
আরও খবর