নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে এনটিভি ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় পাঁচবিবির হাইওয়ে আড্ডা হোটেল ও রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির অনলাইন জয়পুরহাট (সদর-পাঁচবিবি) প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেন।

কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,পাঁচবিবি থানার ইন্সপেক্টর তদন্ত ইমায়েদুল জাহেদী।

এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন বকুল, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুদ্দোজাহ সবুজ, সাধারণ সম্পাদক আল কারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী , দপ্তর সম্পাদক আমজাদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা এনটিভির ২৩ বছরের পথচলায় পেশাদারিত্ব ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামীতেও চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, এনটিভি শুধু একটি চ্যানেল নয়, এটি একটি গণমানুষের মুখপাত্র, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠান শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Tag
আরও খবর