নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আওয়ামীলীগের ৫ নেতাকে হারিয়ে,পাঁচবিবি উপজেলাতে প্রথম নারী চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

আসন্ন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচবিবিতে এই প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেকুন নাহার শিখা,
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন আওয়ামী লীগের ৫ জনই হেবিওয়েট নেতা।

এই উপজেলাতে ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে মোট ৬৯টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের সাবেকুন নাহার শিখা  ৩৮,৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী  চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক মন্ডল ১১,৭৪৭ ভোট পেয়েছেন, ৩য় স্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ১১,৮০০ভোট,কৈই মাছ প্রতিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম বেনু পেয়েছেন ৯,১৭০ ভোট,বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী সোহরাব হোসেন মন্ডল দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৪,০০৬ ভোট,উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদ জাফর চৌধুরী সুমন টেলিফোন প্রতীকে পেয়েছেন ১,৫৭৬ ভোট।

পাঁচ জন আওয়ামী লীগের প্রার্থী সবাই মিলে মোট পেয়েছেন ৩৮,২৯৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একাই পেয়েছেন ৩৮,৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ)তালা প্রতিকে আকরাম হোসেন তালুকদার ২৬,৩৩২ পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দী প্রার্থী চশমা  প্রতিকের ওহিদুজ্জামান চৌধুরী পেয়েছেন ২২,২৮৮ভোট, ৩য় স্থানে রয়েছেন টিউবওয়েল প্রতিকে খালেকুল ইসলাম  বকুল ১৩,৪৪০ভোট পেয়েছেন,ফরহাদ আলম জুয়েল  উড়োজাহাজের প্রতীকে ১৩,০২৭  ভোট পেয়ে ৪র্থ স্থানে। 

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতিকে ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা  ৩২,৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যুতিক পাখা রাজিনারা টুনি ২০,১৪৬ ভোট পেয়েছেন, তামান্না আক্তার প্রজাপতি  প্রতিক নিয়ে ১৯,৮১৮ ভোট পেয়েছেন।

পাঁচবিবি উপজেলাতে আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচনে ভোটগ্রহন  সম্পন্ন হয়েছে।

Tag
আরও খবর