নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে নাবালক উদ্ধার,৩ জন অপহরনকারী আটক



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে ১৭ বছরের নাবালক অপহৃত আরিফ উদ্ধার;অপহরনকারী মূলহোতা ওসমানসহ ০৩ জন কে জয়পুরহাটের ভেড়ারচড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২৯ এপ্রিল(সোমবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল  জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভেড়ারচড়া এলাকা থেকে ভিকটিম মোঃ আরিফুল ইসলাম কে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার গুনাই মাগুড়া গ্রামের ১। মোঃ আবুল কালামের ছেলে
মোঃ ওসমান গনী,২।মোঃ ওলিউল হোসেনের ছেলে মোঃ নাইম হোসেন ফয়াসাল ৩। মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ আশিক ইকবাল,
কে গ্রেফতার, ও পলাতক রয়েছেন
মোঃ মেহদী হাসান, মোঃ মিজানুর রহমান, ও মোঃ সোহান মিয়া
র‍্যাব-৫ সিপিসি ৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ভিকটিম আরিফ গত ২৮ এপ্রিল(রবিবার) বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়। ভোটের ফলাফল শুনে আরিফ বাসায় ফিরতে দেরী হলে ভিকটিমের বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন মোবাইল ফোন রিসিভ করে বলে আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ (এপ্রিল) সকাল ০৯.০০ টার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

ভিকটিম আরিফের ভাষ্যমতে, অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।

পরবর্তীতে ২৯ এপ্রিল(সোমবার) আরিফের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এ আরিফ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী কে গ্রেফতার এবং ভিকটিম আরিফ কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯-০৪-২০২৪ তারিখ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভেড়ারচড়া নামক এলাকা হতে অপহরণ মূলহোতা ওসমান ও সহযোগী নাইম ও আশিক কে আটক এবং ভিকটিম আরিফ কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর