নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে অপহরণ চক্রের মূলহোতা ওসমানসহ ০৩ জন গ্রেফতার

জয়পুরহাটে অপহৃত ১৭ বছরের নাবালক আরিফকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতা ওসমানসহ ০৩ জন কে গ্রেফতার করেছে র‌্যাব।


ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়। বাসায় ফিরতে দেরী হলে তার বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন মোবাইল ফোন রিসিভ করে বলে আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯ ঘটিকার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

পরবর্তীতে ২৯ এপ্রিল ভিকটিমপর বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এ আরিফ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভেড়ারচড়া নামক এলাকা হতে গতকাল রাতে অপহরণ চক্রের মূলহোতা ওসমান ও সহযোগী নাইম ও আশিক কে আটক এবং ভিকটিম আরিফ কে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানিক দল। 

বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, ভিকটিম আরিফের ভাষ্যমতে, অপহরণকারীরা তার মুখ, হাত, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর