নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ফেরদৌস হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে ক্লুলেস হত্যা মামলায় দুইজন কে  কালাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

০৫ এপ্রিল (শনিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ অভিযানে  জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা বাজার এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ জাকারিয়া ও মোঃ নুরুন্নবী কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলা বিয়ালা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে জাকারিয়া ও একই এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ নুরুন্নবী।

র‍্যাব-৫ সিপিসি-৩  এক প্রেস বিজ্ঞপ্তিতে ও
মামলার বিবরণে জানা যায় গত ২১ নভেম্বর ২০২০ ইং কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন এলাকায় পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র ধৃত আসামী জাকারিয়া ও নুরন্নবীসহ অজ্ঞাত কয়েকজন ফেরদৌসকে পাঁকা রাস্তার উপর থেকে আনুমানিক ০১ কিঃমিঃ দূরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা ৩০,০০০/- টাকা কেড়ে নিয়ে হত্যার উদ্দশ্যে হাসুয়া ও বাশের লাঠি দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে ২২ নভেম্বর ২০২০ ফেরদৌস কে তার পরিবার অনেক খোজাখুজির পর জানতে পারে ফেরদৌস বিয়ালা মৌজার ধুনট পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পরে আছে। পরিবারের সদস্যরা আহত ফেরদৌস কে আধুনিক জেলা হাসপাতাল, জয়পুরহাট এ চিকিৎসার জন্য ভর্তি করায়। ফেরদৌস এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে আধুনিক জেলা হাসপাতাল, জয়পুরহাট থেকে হেলথ সিটি হাসপাতাল, বগুড়া স্থানান্তর করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৮ নভেম্বর ২০২০ তারিখ ফেরদৌস মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মৃত ফেরদৌসের পরিবার বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।

কালাই থানায় মামলা দায়েরের পর সিআইডি, জয়পুরহাট এর রিকুইজিশন মূলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জাকারিয়া এবং নুরন্নবী কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ এপ্রিল শনিবার জয়পুরহাট জেলার কালাই থানাধীন বিয়ালা বাজার এলাকা ধৃত আসামীদের  গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর