নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদন্ড



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুর্গাপুরে  পরকীয়া প্রেমের জের ধরে  স্বামী জামিরুল হত্যা মামলায় স্ত্রী জোৎসনা বেগম(৩৭) ও তার প্রেমিক শহিন (৪৫) দুজনকেই  মৃত্যুদন্ড ও একই সংগে তাদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ  আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমান বগার মেয়ে মোছাঃ জোৎসনা বেগম ও দাশড়া খানপাড়া গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎসনা বেগমকে বিয়ের কিছুদিন পর থেকে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। ওই সময় তার স্ত্রী শাহিন মিয়া নামে এক যুবকের সাথে পরকিয়া প্রেমের  সম্পর্কে জড়িয়ে পড়লে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়।

তারই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করলে নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
এ রায়ের সত্যতা সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

Tag
আরও খবর