নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অপহরণকরী গ্রেফতার,নাবালিকা উদ্ধার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে ১৪ বছরের নবালিকা রায়তা কে অপহরণ করে ০২ দিন আটকিয়ে রাখা অপহরণকারী মানিক কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিম রায়তা কে উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

২৯ ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট অপহরণকারী মোঃ মানিক হোসেন কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মানিক জয়পুরহাট সদর উপজেলার খাসপাহুনন্দা গ্রামের মোঃ মামুনুর রশিদের ছেলে
র‍্যাব-৫ সিপিসি ৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোছাঃ রায়তা খাতুন গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর আনুমানিক ২ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়ন এর খাস পাহুনন্দা এলাকা থেকে নিখোঁজ হয়। ভিকটিমের বাবা মোঃ রবিউল ইসলাম অনেক খোজাখুজির পর মেয়ে মোছাঃ রায়তা খাতুন কে খুজে না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরীর পর থেকেই র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী মানিক কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম রায়তা কে উদ্ধার এবং অপহরণকারী মানিক কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম তার আইনত অভিভাবক এর নিকট এবং গ্রেফতারকৃত অপরহনকারী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর