নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাই মাদক মামলায়  যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত আসামী বান্ধন উড়াও ( ৪৪ ) নামের পলাতক এক আদিবাসীকে আটক করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ।
বান্ধন ওড়াও উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াও এর পুত্র । এক প্রেস বিজ্ঞপ্তিতে  র‍্যাব জানায়, গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে  র‌্যাব-৫, সিপিসি-৩, ২৫ ফেব্রুয়ারি রবিবার বেলা আড়াইটার সময় উপজেলার ধরঞ্জী এলাকা হতে তাকে আটক করে । সে মাদক মামলায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সকালে পুলিশ কয়া গ্রামে ওৎ পেতে থাকা কালিন সময় দুইজন ব্যক্তিকে সন্দেহ হওয়ায়  তাদেরকে থামতে বলে এসময়  একজন পালিয়ে গেলেও ৭০ বোতল ফেন্সিডিল সহ  বান্ধন উড়াওকে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে  জামিনে জেলহাজত থেকে বের হয়ে সে পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায়  গত ২০ নভেম্বর জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদশ সহ  ৫০ হাজার টাকা জরিমানা করেন। 
গ্রেফতার কৃত আসামীকে আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য র‍্যাব- ৫ তাকে পাঁচবিবি থানায় সোপর্দ  করে।

Tag
আরও খবর