নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালেহ মোহাম্মদ হত্যা মামলায় ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। 

বুধবার (৭ফেব্রুয়ারি ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

এ মামলার ২২ জন আসামির মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন ও দুইজন পলাতক রয়েছে। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ হাদিউজ্জামান, মোঃ আরিফুল, মোঃ আবু নাসের, ডা: মোঃ শাজাহান আলী, মোঃ আশরাফ আলী, মোঃ আলী  ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, মোঃ জহির, মোঃ শামছুল আলম, মোঃ সায়েম উদ্দিন,  মোঃ ওবাইদুল, সইম, রহিম, মোঃ আবু সাঈদ, মোঃ আবু বক্কর, বানু বেগম ও শাহেরা বেগম৷  

মামলার বিবরণে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জেরে ২০০৯ সালের ০২রা মে সকাল ৮ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদ তার নিজ শ্যালো মেশিন ঘর ভেঙ্গে টিন নিয়ে বাড়ি ফেরার পথে আসামি মোহাম্মদ আলীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছিলে পূর্ব পরিকল্পিত ভাবে আসামিগণ সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন বিভিন্ন ধরণের অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সালেহ মোহাম্মদের পথ রোধ করে আমগাছের সাথে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে প্রচন্ড যন্ত্রনায় ছটফট করতে করতে আসামিদের নিকট পান করার জন্য পানি চাইলে শুকনা মরিচ মিশানো পানি জোর পূর্বক পান করালে সালেহ মোহাম্মদ আরও করুন আর্তনাত ও চিৎকার করে নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী  চেয়ারম্যান ও থানায় অবগত করে সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় ।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আজিজুল হক  বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।  দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। 

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর