নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে বৈরি আবহাওয়ায় কৃষকের সাথে মাঠে আছে কৃষি বিভাগ



চলমান শৈতপ্রবাহে জয়পুরহাট জেলায় জনজীবনে যেমন প্রভাব পরেছে। তেমনি প্রভাব পরেছে কৃষির উপর।

এমন কি এবার জয়পুরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই তিব্র শীতে যেখানে মানুষজন  ঘর থেকেই বের হচ্ছে না, কৃষি বিভাগ তখন কৃষকের মাঠের সরিষা,আলু,বোরো বীজতলাসহ অন্যান্য ফসল রক্ষার জন্য তাদের মাঠে মাঠে ঘুরে বিভিন্ন পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করছেন।

সদর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় বিশাল মাঠে আলু ও সরিষাফুলে ভরা। বিশেষ করে ভাদসা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর গ্রামের সরেজমিনে দেখা যায় অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোঃ ইনসান আলী প্রায় ২৫-৩০ জন কৃষক নিয়ে সরিষার মাঠে গিয়ে উঠান বৈঠক করছেন। উপস্থিত কৃষক রেজাউল করিম, আঃ কুদ্দুস কালাম,মিঠু,
হামিদুলসহ আরো অনেকে জানান মোঃ ইনসান আলী প্রতিদিন বিভিন্ন  মাঠে গিয়ে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করছেন।
উপসহকরী কৃষি অফিসার মোঃ ইনসান জানান সরিষা,
আলু,গম,ভূট্রা, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। তিনি আরও বলেন  ফলনমাত্রা অর্জনে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার জনাব রাফসিয়া জাহান বলেন চলমান আবহাওয়ায় কৃষকদের আলু,সরিষা,বোরো বীজতলা,পেঁয়াজ,ভূট্রাসহ অন্যান শাকসবজি ফসলের কোন ক্ষয়ক্ষতি কিংবা ফলনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আমরা নিয়মিত মাঠ পরিদর্শন, উঠান বৈঠক,লিফলেট বিতরণ করতেছি।

Tag
আরও খবর