নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে র‍্যাব-৫ কর্তৃক অস্ত্রসহ মাদক সম্রাট মনির গ্রেফতার



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের  বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৭ জানুয়ারি (বুধবার) রাতে পাঁচবিবি উপজেলার আয়মা রসূল ইউনিয়নের ছোটমানিক  এলাকা হতে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০২ রাউন্ড এবং ফেন্সিডিল-১১৬ বোতলসহ মাদক সম্রাট মোঃ মনির হোসেনকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনির পাঁচবিবি উপজেলার আয়মা রসূল ইউনিয়নের ছোটমানিক গ্রামের মিজানুর রহমান মিনুর ছেলে।

গ্রেফতারকৃত আসামী মনির হোসেন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক ও অস্ত্র  ব্যবসায়ী মনির সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এই সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মনির এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৭ জানুয়ারী বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ংগের মধ্যে লুকিয়ে রাখা ফেন্সিডিলসহ ছোটমানিক মোল্লাপাড়া নামক এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর