নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত


জয়পুরহাটের পাঁচবিবিতে সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় "ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর বাজার সংযোগ সভাটি পাঁচবিবি শাখা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। 

এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জাকস ফাউন্ডেশনের সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ তোহিদুল ইসলাম, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ খায়রুল ইসলাম। বাজার সংযোগ সভায় উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোঃ উজ্জ্বল হোসেন, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ পাঁচবিবি উপজেলার উপকরণ সরবরাহকারী এবং লীড ফার্মারগণ। সভায় প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ, নিরাপদ সবজি উৎপাদনের উপকরণের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কৃষকগণ নিরাপদ সবজি উৎপাদনে জৈব উপকরণ ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় বক্তারা প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং সবজি ক্রেতাগণ কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয়ের এবং কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।  পাশাপাশি কৃষকগণ নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।

Tag
আরও খবর