নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালাইয়ে বিয়ের দাবিতে ২৪ বছরের যুবকের বাড়িতে ৫০ বছরের এক নারীর অনশন



জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে ফিরোজ হোসেনের(২৪)নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ৫০ বছর বয়সী এক নারী।

শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে রংপুর থেকে এসে  ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান  নিয়েছেন তিনি।শনিবার(২৫ নভেম্বর)সকাল পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।

প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। আর ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। প্রথমে তাদের দুজনের মোবাইল ফোনে পরিচয়।

ওই নারী দাবি, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সঙ্গে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। ৪৫ হাজার টাকাও নিয়েছেন। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করেন না। তার নম্বর ব্ল্যাক লিস্ট করে রেখেছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।

একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির বলেন, ওই নারী সন্ধ্যার পর থেকে ফিরোজের বাড়ির বারান্দায় বসে আছে। গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কী করে সম্ভব এ নারীর সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন।

পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম বলেন, ছেলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সঙ্গে কথা বলে এর একটা ব্যবস্থা নেবো।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী জানান ,বিষয়টি লোকমুখে জেনেছি। তবে থানায় এখনো  অভিযোগ আসেনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর