দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন,দুই ঘন্টার মধ্যে গ্রেপ্তার-১,সদর বাস স্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ





জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া  নাশকতা সৃষ্টি সংক্রান্ত বিষ্ফোরক মামলায় বিএনপি নেতা মাসুদ রানা (৪৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মাসুদ রানা (৪৫) জেলার আক্কেলপুর উপজেলার পুর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।  সে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য।

আজ রোববার সকাল ১০টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ১৮ নভেম্বর  রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকার মাথা- বটতলী বাইপাস সড়কের   চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে বিনশাড়া এলাকায় সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা
এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেজর সাদিক আরও বলেন, র‌্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম উক্ত ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামী মাসুদ রানাকে ঘটনার দুই ঘন্টার মধ্যে   সদর উপজেলার  জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট সদরের বাসস্ট্যান্ডে শনিবার রাত ১০.৫৫ মিঃ দুষ্কৃতিকারী অতর্কিতভাবে দুটি  ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর