নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা


প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই-মেয়ে, ইষ্টি-কুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়িতে।মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে জামাই মেলাও বলা হয়ে থাকে।

মেলাটি জামাইদের উপলক্ষ্য হলেও শুধু জামাই-ই নয়, ভোর থেকেই মেলায় ভীর জমান ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষ। পঞ্জিকা অনুসারে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে  কালাই পৌর সদরের পাঁচশিরা বাজারে বসে মাছের মেলাটি। আর এ দিনটির অপেক্ষায় থাকেন এ উপজেলাসহ আশ পাশের প্রত্যন্ত অঞ্চলের সর্বসাধারন।

ক্রেতা-বিক্রেতা আর কৌতুহলী মানুষের ঢলে মেলাটি পরিনত হয় জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান মাছের মেলায়। মেলার শতাধিক মাছের দোকানে থরে থরে সাজানো হয় দেশীয় জাতের রুই, কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রিগেড, পাঙ্গাস, বাঘাআইড়সহ নানা ধরনের মাছ।

এ মেলায় ১০ কেজি থেকে আরো বেশী ওজনের রুই-কাতলা, মৃগেল মাছ কেজি প্রতি ৬’শ' থেকে ১৪ 'শ' টাকা প্রতি কেজি আর মাঝারি আকারের মাছ ২০০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও খবর