নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় "ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় কোকোডাষ্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে, পিকেএসএফের সহযোগিতায় ও জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ওই মাঠ দিবসে জাকসের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, পাঁচবিবি উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোঃ রায়হানুল হক।

প্রধান অথিতি তার বক্তৃতায় বলেন, চারা উৎপাদনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগে কৃষকগণ গুণগত মানসম্পন্ন সবজির চারা ব্যবহারের মাধ্যমে  আগামীর স্মার্ট কৃষি গঠণে অনেক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাকসের হাকিমপুর এরিয়ার সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক তহিদুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা এম. এ জাকির, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, নার্সারী উদ্যোক্তা মোঃ ইয়াহিয়া বাবু, কৃষক রেজাউল করিম ও মোঃ মিনহাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপকরণ সরবরাহকারী ও এলাকার সবজি চারা ক্রয়কারী কৃষকগণ।

কৃষক মোঃ মিনহাজ উদ্দিন বলেন, কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা জমিতে রোপন করেছি। এই চারার মৃত্যু হার কম, চারা রোগ ও পোকা-মাকড় মুক্ত। প্রতিটি চারা একই আকৃতির এবং গুনগত মানসম্পন্ন হওয়ায় ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি হয়েছে।

নার্সারী উদ্যোক্তা মোঃ ইয়াহিয়া বাবু বলেন, জাকসের এই প্রকল্পের সহযোগিতায় কোকোডাস্ট ব্যবহার করে গুনগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন করে এলাকার কৃষকগণের কাছে গত মে মাস হতে চারা বিক্রি শুরু করেছি। এখানকার চারার গুনগত মান ভালো হওয়ায় ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। বর্তমানে এখান থেকে  প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার বিভিন্ন জাতের চারা কৃষকদের মাঝে সরবরাহ হচ্ছে। আগামীতে বিভিন্ন জাতের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাধাকপি, শসা, সীম, লাউ, ক্যাপসিকাম ও ব্রকলির চারা বিক্রয়ের জন্য নার্সারী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। আগামীতে যাতে প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার চারা কৃষকদের মাঝে সরবরাহ করতে পারি।

আরও খবর