নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে ইউপি সদস্যার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর থেকে ভূমিহীনকে জোর করে বের করে দিয়ে নগদ টাকাসহ জিনিসপত্র নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা আখ্যায়িত করে এবং এ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশ করে মান সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে আজ ২৯ অক্টোবর রবিবার দুপুরে জীবনপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ১ নং বাগজানা ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা পারভীন আক্তার। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীন হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২১ সালে ঘর বরাদ্দ পায় ববিতা খাতুনের স্বামী ফারুক হোসেন কিন্তু তিনি ঘরে থাকেন না। দীর্ঘদিন ঘর থালা বদ্ধ থাকার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত করে দেখেন যে ওই ঘরে কেউ বসবাস করেন না। এজন্য সরকারের পক্ষ থেকে ঘরটি ওই নামে বরাদ্দ বাতিল করে নতুন করে মোঃ আমিন হোসেনকে বরাদ্দ দেয়। বরাদ্দের কাগজপত্র নিয়ে ঘরটি বুঝে নিতে গেলে গত ২৭ অক্টোবর সকালে এ নিয়ে দু পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় । এ সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অপোষ-মীমাংসার চেষ্টা করি। অথচ আমাকে দোষারোপ করে ফেসবুকে সংবাদ প্রকাশ করায় সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এই মিথ্যা অভিযোগে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tag
আরও খবর