নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে ভূমিদস্যুর মাটি খনন করায় কৃষকের ফসলী জমিতে ধস, হুমকির মুখে বসতবাড়ী

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে  অপরিকল্পিত বালু উত্তোলন করায় ফসলী জমি ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অপর দিকে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের বসতবাড়ী। ফলে আতংকে রয়েছে তারা। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।

লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচবিবি উপজেলা উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদীর তীরবর্তী আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম ছোট্ট মানিক গ্রাম (গোয়াল পাড়া)।  গ্রামের পাশেই ছোট্ট যমুনা নদী থেকে অবৈধ বালু ব্যবসায়ী ভুমিদস্যু সালেকীন ইসলাম দীর্ঘদিন ধরে গ্রামের নিকটবর্তী জায়গা থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করতে থাকে। এতে নদীর তীরবর্তী কৃষকদের জমি ক্ষতিগ্রস্ত হলে বালু উত্তোলনে বাধা দেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কিন্তু বালু ব্যবসায়ী সালেকীন কৃষকদের বাধা নিষেধ অমান্য করে বালু উত্তোলন করেন এবং কৃষকের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

বালু ব্যবসায়ী সালেকীন অদৃশ্য ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভাবে নদীর তীরবর্তী পশ্চিম মানিক ( গোয়াল পাড়া) গ্রামের পাশ থেকে বালু উত্তোলন করার কারনে বৃষ্টি ও ঢলের পানিতে কৃষকের ফসলী  জমি  ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু তাই নয় গ্রামের বেশ কিছু বসতবাড়ী ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে ।
খবর পেয়ে স্থানীয় আয়মারসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ক্ষতিগ্রস্ত ফসলের জমি ও এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এই এলাকার  কৃষকরা খুব গরীব লোক। ভূমিদস্যু সালেকিন ইসলাম অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে ফসল সহ কৃষকের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তিনি দোষীদের আইনের আওতায় এনে বিচার  ও কৃষকদের ক্ষতি পূরুণের দাবী জানান।

এবিষয়ে বালু ব্যবসায়ী সালেকীন ইসলাম বলেন, আমার বিরুদ্ধে কৃষকদের করা অভিযোগ সম্পূর্ণ  মিথ্যা ও বানোয়াট। আমি সেখানে কোন বালু  বা মাটি উত্তোলন করিনি। আমি আমার জমি থেকে মাটি কেটে পাড় বেঁধেছি ।

পাঁচবিবি   উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়ে সহকারী কমিশনার ( ভূমি )  কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলেছি ।

Tag
আরও খবর