নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগ।

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি


জয়পুরহাটের  পাঁচবিবিতে  ভুক্তভোগীর অভিযোগ  পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রায় অর্ধলক্ষ টাকার একটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মা জামালপুর গ্রামে ।

অভিযোগ ও ভুক্তভুগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আয়মা জামালপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র শাহজালাল (২৫) এর একটি বাছুর  পেটের সমস্যায় অসুস্থ  হলে  তিনি উপজেলার শিমুলতলী বাজারের পল্লী পশু চিকিৎসক নাজমুল হোসেন কে ওরফে বাবুর স্মরনাপন্ন হন। উক্ত পল্লী চিকিৎসক  বাছুরটির চিকিৎসা হিসাবে ৩টি ইনজেকশন পুশ করতে গিয়ে একটি বাছুরের শরীরের ভেঙ্গে ফেলেন পরে একটি ব্যবস্থা পত্র দিয়ে চলে যান।

এ ঘটনার দুদিনপর বাছুর গরুটির অবস্থার অবনতি হলে  পুনরায় নাজমুল হোসেনকে ফোন দিয়ে আসতে বললে সে আসতে পারবে না বলে জানান। পরে নিরুপায় হয়ে  বাছুরটি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে  চিকিৎসা নিয়ে বাড়ি যায়।  এই অবস্থায়  বাড়ীতে নিয়ে গেলে বাছুরটি মারা যায়।

এবিষয়টি পল্লী পশু চিকিৎসক নাজমুলকে জানালে সে বলে মানুষেরই গ্যারান্টি নাই, আর গরু ছাগল মারা গেলে কি হবে।

এ বিষয়ে পল্লী পশু চিকিৎসক নাজমুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান আমার নামে যে অভিযোগটি করা হয়েছে কতটুকু সত্যি আমি জানিনা আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুশফিকুর রহমান বলেন একজন ডাক্তারের ভুল চিকিৎসায় অসহায় পরিবারের এত বড় ক্ষতি মেনে নেওয়ার মতো না তার সুষ্ঠু বিচার দাবি করছি।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়ায কাযমীর জানান, বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।

Tag
আরও খবর