নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে বটির উপর পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু



জয়পুরহাটের পাঁচবিবিতে খাট থেকে বটির উপর পড়ে হাফছা বানু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফছা জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের  শেখপাড়া গ্রামের হাফিজুল  ইসলামের মেয়ে।

শিশু হাফছার মা ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করার কারণে তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়ীতে বসবাস করছিলো।

নিহতে পরিবারের সূত্রে জানা যায়, শনিবার (২৪জুন) দিবাগত রাতে অসাবধানতা বশত খাটের উপর থেকে পরে গেলে মেঝেতে রাখা ধারালো বটির উপর পড়ে পেটের ডান দিকে বটির আগা ঢুকে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

এরপর তার নানা মতিয়ার রহমান স্থানীয় কড়িয়া বাজারের ঔষধ বিক্রেতা মামুনকে খবর দিলে সে এসে ক্ষতস্থানে ৪টি সেলাই ও প্রাথমিক চিকিৎসা  দেন।
এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৪ টার সময় শিশুটি মৃত্যুবরণ করেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে খবর পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কে এ এম মামুন খান শিচতি ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শণ করেন।

আরও খবর