নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের করে নিয়ে আসার পর ধর্ষণ গ্রেফতার -১



জয়পুরহাটের পাঁচবিবি থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারী নুরুজ্জামান ইসলাম (২৩) নামের এক যুবককে কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার ( ২৩ জুন ) বিকেলের দিকে পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর এলাকা গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার  দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। গ্রেফতার অপহরণকারী নুরুজ্জামান ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর চন্ডিপুর গ্রামের আইনুল শেখের ছেলে।

র‌্যাব জানায়, অপহরণ হওয়া ওই ছাত্রী রংপুর জেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। এলাকা থেকে নাবালিকা অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণ করে নুরুজ্জামান। এরপর তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামে  নিয়ে এসে ধর্ষণ করে।

পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি  চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার  ও অপহরণকারী নুরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর