নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে পানি নিষ্কাশনের খাল ভরাট হয়ে যাওয়ায় বিপাকে কৃষকেরা

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঁঠালি মাঠ থেকে হারাবতি নদীতে সংযুক্ত পানি নিস্কাশনের এক মাত্র খালটি  সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে  তিনটি উপজেলার  সংযোগ স্থলের ১০ টি মৌজার প্রায় সহস্রাধিক কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নওগাঁ কাঠালি গ্রামের পূর্ব দিকে বিহিগ্রাম মাঠ থেকে হারাবতি নদীর সঙ্গে সংযুক্ত প্রায় ৪ কিঃমিঃ খালটির অধিকাংশ অংশ জুড়ে  আগাছা,  কচুরিপনা ও মাটি জমে ভরাট হয়ে গেছে।  এ কারণে বর্ষা মৌসুমে উপজেলার বিহিগ্রাম, কাঁঠালী, শহরগাড়ী, নওগাঁ, লক্ষীকুল, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করঞ্জি, চেচুরিয়া, ওহিপাড়া এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচড়া ও দেওগ্রাম মৌজার প্রায় ৭শ একর জমির পানি নিষ্কাশনের  অভাবে  জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বর্ষাকালে মাঠের পানি নিস্কাশন না হওয়াই সেই পানি গ্রামের ভিতরে প্রবেশ করে। শুধু তাই নয়, সময় মত বর্ষার পানি নিস্কাশন না হওয়ার কারণে উক্ত মাঠ গুলোতে রবি শষ্য চাষ মৌসুমে অধিকাংশ জমিতে পানি জমে থাকে। একারণে কৃষকরা তাদের জমিতে  সময় মত আলু ও সরিষা  ও অন্যান্য ফসল চাষাবাদ করতে না পারায়  অনেক  জমি অনাবাদি পড়ে থাকে।

নওগাঁ কাঠালী গ্রামের কৃষক হাকিম মিয়া ও শহিদ মিয়া বলেন, বর্ষা মৌসুমে আমাদের ১০টি মৌজার জমির পানি এই খালটি দিয়ে হারাবতি নদীতে নামে। কিন্তুু দীর্ঘদিনেও খালটি সংস্কার না হওয়াই আমাদের জমির পানি জমিতেই থাকে। ফলে আমরা আলু সরিষা লাগাতে পারি না।

কাঁঠালী গ্রামের কৃষক সবুজ হোসেন বলেন, এই এলাকাটিতে প্রায় আড়াই শ একর জমিতে আলু চাষ হয়। কিন্তুু বর্ষা মৌসুমের শেষে জমির পানি সময় মত নেমে না যাওয়ার কারণে আমরা জমিতে রবি শস্য লাগাতে পারি না। কৃষকের সুবিধায় খালটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

এ বিষয়ে আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ বলেন, বিগত সময়ে চেয়ারম্যান থাকার সময় এই খালটি সংস্কারের জন্য ১২ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছিল। কিন্তুু খালটি খনন কালীন সময় মাটি গুলো রাখতে দু পাশে যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জায়গা খাল সংলগ্ন জমির মালিকরা না দেওয়ার কারণে সংস্কার সম্ভব হয়নি। সেকারণে বরাদ্দের অর্থ ফেরত যায়। তবে আমি আবারও নতুন করে খালটি খননের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে খালটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শণ করে গেছেন। আশা করছি আগামী বছর খনন কাজ শুরু হবে।

Tag
আরও খবর