জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া রেলগেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামেলা বেওয়া(৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
নিহত মহিলা পার্শ্ববর্তী জেলার দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামের মৃত ইবাদত আলীর স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এলাকাবাসী জানায় শনিবার বেলা দুপুর আড়াটার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলি গামী মেসার্স শম্পা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের একটি ট্রাক যাহার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ট- ২২-৪৫৩১ আটাপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় উক্ত বৃদ্ধ মহিলাকে চাপা দিলে ঘটনা স্হলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ঘন্টা ১ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৯ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬১ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৯৯ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে