নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল

জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল

‎

‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)

‎

‎

‎          নরসিংদী পলাশ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ ( উচ্চ বিদ্যালয়) আসন্ন এসএসসি  পরীক্ষাকে সামনে রেখে  ২০২৬ সালের পরীক্ষার্থীদের সম্মানে এক অনারম্ভর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎                     ১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার  সকালে বিদ্যালয়ের   মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষকমন্ডলী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মিলনায়তনে অনুষ্ঠানজুড়ে একদিকে যেমন ছিল  ধর্মীয় ভাবগাম্ভীর্য, অপরদিকে বিরাজমান ছিল  বিদায়ী ছাত্র ছাত্রীদের আবেগমাখা মুহূর্ত।

‎

‎                                       অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বসির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের সহ-মহা ব্যবস্হাপক হেলাল উদ্দিন  মিলটন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন , তোমরা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই স্কুল তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, এখন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের। তোমাদের মাধ্যমেই শিক্ষকদের সম্মান ও স্কুলের সুনাম বয়ে আনবে।

‎


‎শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই শিক্ষার্থীদের সাথে কাটানো সময়গুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তারা জীবনে অনেক দূর এগিয়ে যাবে।

‎

‎                    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান  পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৎ মনোভাব নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করবে।

‎

‎                          অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎

‎পরীক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের স্মৃতিগুলো আমরা কখনো ভুলবো না। এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে।

‎

‎                    অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।   পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সর্বশেষে সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

‎

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে