নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

পলাশে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 


                             নরসিংদী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

           ১১ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক রাকীন মাশরুর খানের সভাপতিত্বে বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

                             অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা-বাবাকে অবশ্যই সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।

             সভাপতির বক্তব্যে জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক রাকীন মাশরুর খান বলেন, মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

           বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন। তিনি বলেন, পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য।

                      এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ। তিনি ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

             সভায় আরও বক্তব্য রাখেন ফিরোজ মোল্লা সভাপতি জিনারদী ইউনিয়ন বিএনপি, মাসুদ খান যুগ্ম আহ্বায়ক যুবদল পলাশ থানা, মোস্তফা কামাল সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন বিএনপি; আরিফুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক জামায়াতে ইসলাম জিনারদী ইউনিয়ন; মাওলানা আমজাদ হোসেন সভাপতি ইসলামী ঐক্যজোট জিনারদী ইউনিয়ন; বিজয় বণিক সাবেক সভাপতি কালী মন্দির জিনারদী ইউনিয়ন; কাউসার সরকার সাংগঠনিক সম্পাদক যুবদল জিনারদী ইউনিয়ন; জনাব নাসির উদ্দিন সহকারী শিক্ষক গয়েশপুর পদ্মলোচন হাইস্কুল; রাজু আহমেদ সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন যুবদল; মেহেদী খান যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল প্রমুখ।

                    বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, জিনারদী ইউনিয়নকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে