নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে অবৈধভাবে মাটি কাঁটায় চার জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


নরসিংদীর পলাশে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় দায়ে চার জনকে ১৫ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, রহিম কাজীর ছেলে রোমান ও মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়ে ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মামুন মিয়া, রুবেল মাহমুদ, রোমান ও পারভেজ মোল্লাকে আটক করে পনের দিনের সাজা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় সরাসরি জড়িত থাকার দায়ে চারজনকে আটক করে পনের দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাশ উপজেলা অবৈধভাবে মাটি কাটা রোধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে