নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে মরহুম কামাল উদ্দিন স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া ও গন সমাবেশ অনুষ্ঠিত


পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 

     নরসিংদীর পলাশে মরহুম কামাল উদ্দিন স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
                           ২৯ নভেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার বাঙ্গালপাড়া পলাশ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকার সময় ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে  ইসলামির সাবেক  সভাপতি কামাল উদ্দিন স্মরণে এক দোয়া ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঘোড়াশাল পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর টীম সদস্য মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হোসেন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি  বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সেক্রেটারি পলাশের গণমানুষের নেতা ও  নরসিংদী ২ আসনের আগামী নির্বাচনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। 
                   উক্ত দোয়া ও গন সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা আবদুল কাসেম শিকদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদ করিম, উপজেলা মজলিসে শুরা সদস্য অধ্যাপক ইসমাইল খায়েরী,পলাশ ইসলামিয়া আলীম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, উপজেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুস সালাম, ঘোড়াশাল পৌরসভা সেক্রেটারি আতিকুর রহমান। 
           অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা "ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই " এ-ই উপাত্ত  সামনে রেখে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা  ও ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য সকলের কাছে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক নেতা কর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে