নরসিংদী পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত বন্ধ হয়ে যাওয়া জনতা জুট মিলস্ লিঃ এ-র কার্যক্রম আগামীকাল রোজ বুধবার সকাল ৬টা হইতে যথারীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে মিল কতৃপক্ষ।
জনতা জুট মিলস্ লিঃ পলাশ, নরসিংদী।
গত ৫ সেপ্টেম্বর শ্রমিকদের আন্দোলন ও হামলা ভাংচুরের ফলে ০৭/০৯/২০২৪ ইং তারিখ মিল কতৃপক্ষ লে অফ ঘোষণা করেন।স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের অনুরোধক্রমে শ্রমিকদের স্বার্থ বিবেচনা করিয়া ১৭/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার জনতা জুট মিলস্ লিমিটেড কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ১৮/০৯/২০২৪ ইং রোজ বুধবার কারখানার কার্যক্রম যথারীতি চালু করার ঘোষণা প্রদান করেন।
৭ সেপ্টেম্বর যে শাখা হইতে কারখানা বন্ধ ঘোষিত হয়েছিলো ঐ শাখা হইতেই পুনরায় সকাল ৬ টা থেকে ১, ৫ ও ৬ নাম্বার মিল যথানিয়মে চালু করা হবে। ১, ৫ ও ৬ এর সকল শ্রমিক সদস্য পুনরায় আগামীকাল বুধবার থেকে কর্মস্থলে যোগদান করার জন্য সবাইকে আহ্বান করা হয়।
তাছাড়া ০২,০৩, ০৪ ও ০৭ নং মিলের কার্যক্রম খোলার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরবর্তীতে যথাসময়ে জানানো হইবে বলে জানান কারখানার মহাব্যবস্থাপক।
৩২ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৪ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩৮ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৩ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৩ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৪ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে