নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে সুমন নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 

        নরসিংদীর পলাশে জিনারদী রেল লাইনের পাশ থেকে সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীর পলাশে জিনারদী এলাকায়  রেললাইন পাহারা রত আনসার সদস্যদের সহায়তায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
      ৩ ফেব্রুয়ারী রোজ শনিবার  সকালে এই মরদহ উদ্ধার করে পুলিশ।পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুজ্জামান রাজু জানান, দীর্ঘদিন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপদ রেল যাত্রার জন্য রেললাইন ও রেল যাতায়াত পাহারা দিয়ে আসছে। নিয়মিত পাহারার অংশ হিসেবে আজও তারা রেললাইনে অবস্থায় করছিল। সকালে  জিনারদী বরাব এলাকায় রেল লাইনের পাশে একটি মরদহ পড়ে থাকতে দেখে আনসার সদস্যরা। মরদেহটি দেখতে পেয়ে তারা আমাকে খবর দেয়। পরে আমি বিষয়টি পলাশ  থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধারের জন্য পিবি আই পুলিশকে খবর দেওয়া হয়।
মরদেহের পাশে একটি মোবাইল পড়ে থাকতে দেখে মোবাইলের তথ্য অনুযায়ী মরদহটি সুমন সাহা নামে শনাক্ত হয়।
নিহত সুমন সাহা জিনারদীর বরাব গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা।
পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা আরও জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। আজ ভোরের দিকে তিনি কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে আসেন। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৭ টার দিকে বরাব এলাকা পার হয়। এসময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হতে পারে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। 
Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে