নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারা দেশের মতো পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


নরসিংদীর পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
                       ৫ অক্টোবর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল বেলা জনতা আদর্শ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাসুদ খান এর পরিচালনায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
             ৫ অক্টোবর " বিশ্ব শিক্ষক দিবস -২৩" এর প্রতিপাদ্য - ' কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা '  ।    কোমলমতি  ছাত্র ছাত্রীরা বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে শিক্ষকদের সন্মান প্রদর্শন করতে বিভিন্ন প্লেকার্ড লেখা হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করে এবং বিদ্যালয়ের আশেপাশের রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে  নিজ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান আলোচনা সভায় উপস্থিত ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনা মূলক কথা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। আজ আমি একজন শিক্ষক, আমারও শিক্ষক আমি আছে। আজ বিশ্ব শিক্ষক দিবসে নিবেদিতপ্রাণ সকল শিক্ষকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভকামনা। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অংঙ্গ সংস্হা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। তাছাড়া বাংলাদেশে দ্বিতীয় বারের মতো জাতীয়ভাবে ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে। 
               শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আর নিঃস্বার্থভাবে পরিশ্রম করা সেই শিক্ষকদের মর্যাদা,সন্মান ও তাদের অবদানের কথা আমাদের স্মরণ রাখতে হবে। আলোচনা সভায় বিশ্বের সকল শিক্ষকদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করা হয়। 

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে