নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকারের উন্নয়ন তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাহাঙ্গীর আলম


প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট যখন গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন সাংবাদিকরা শেখ হাসিনার পাশে ছিলেন। সেই সময় আনেক সাংবাদিক আহত হয়েছেন, এখনো অনেকেই গ্রেনেডের আঘাতে কষ্ট পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সেই থেকে সাংবাদিকদের পছন্দ করেন।


বর্তমান সরকারের সময়ে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাংবাদিকরা সরকারের ধারাবাহিক এই উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাই সাংবাদিকদের সরকারের উন্নয়ন কর্মকান্ডের এই চিত্র তুলে ধরতে হবে।


বুধবার (২২ মার্চ) বিকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও খবর