নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত

সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত


সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো.সফিকুল ইসলাম ওরফে সফিক কে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতিমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক একই গ্রামের মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

উলেখ্য, শনিবার ১৩ জুন বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে তাসলিমা আক্তার খুকিকে প্রকাশ্যে পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন যুবদল নেতা সফিকুল ইসলাম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতির প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক বৈঠক ডেকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে সুবর্ণচর উপজেলা যুবদল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

আরও খবর