নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে মামলা ও অর্থদন্ড করার পরও প্রশাসনের আইনকে তোয়াক্কা না করে দেদারছে মাটি কাটা অব্যহত রয়েছে। এতে ভবিষ্যতে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

বেগমগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে অধিকাংশ এলাকায় কতিপয় স্বার্থন্বেষী মহলের সহযোগীতায় সন্ত্রাসী চক্রের সহযোগীতায় দীর্ঘদিন ধরে ফসলী জমির মাটি কেটে বেগমগঞ্জ ও আশপাশের জেলা উপজেলা ইট ভাটায় ট্রাক ভর্তি করে মাটি সরবরাহ দেওয়া হচ্ছে। এতে আউশ-আমন সহ বিভিন্ন জাতের ধান ও রবি শস্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উৎপাদন কম হওয়ার কারনে এই উপজেলায় সাত লক্ষাধিক মানুষের চাহিদা পূরনের বিপরীতে পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ধান এবং রবিশস্য জাতীয় খাদ্য সামগ্রী আমদানি করতে হবে। তাই এই উপজেলার জনগনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যত প্রজন্ম খাদ্য ঝুঁকির মধ্যে পড়বে।

উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়ারপুর গ্রামের নুরু মিয়া ও বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেন বলেন, আলাইয়ারপুর মিয়া বাড়ী সংলগ্ন ইটের কুয়ার সাথে ও বাহাদুরপুর চাঁন্দার বাড়ী এবং হাসেম হুজুরের বাড়ীর সাথে প্রায় ২ একর জমি কমপক্ষে ১০ ফুট পর্যন্ত গভীর করে মাটি নিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলা ও স্থানীয় ইট ভাটা গুলোতে সরবরাহ দেওয়া হয়। বর্তমানে বাহাদুর এলাকায় দেদারছে বেকু মেশিন দিয়ে প্রকাশ্যে মাটি কেটে নিয়ে গেলেও প্রশাসনের পক্ষে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এই স্বার্থন্বেষী মহল ও তাদের সন্ত্রাসী বাহিনী মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা অবৈধ উর্পাজন করে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র শস্ত্র কিনে জনগনের জানমালের ক্ষতি করে আসছে। এই প্রবনতা বেগমগঞ্জের আলাইয়ারপুর, ছয়ানী, রাজগঞ্জ, কাদিরপুর, রসুলপুর, শরীফপুর, হাজীপুর ইউনিয়নের প্রায় গ্রামে ঐ সন্ত্রাসীরা নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ফলে মানুষ নিরুপায় হয়ে পড়ছে।    

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গত এপ্রিল ও চলতি মে মাসের ১ম সপ্তাহে উপজেলার কাদিরপুর, রসুলপুর, কুতুবপুর, শরিফপুর, হাজীপুর, ছয়ানী, রাজগঞ্জ এলাকায় ১৯টি মামলা ও প্রায় ২২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু কোনভাবে ফসলী জমির মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। 

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেন বলেন, যেখানে খবর পাওয়া যায় সেখানে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হচ্ছে। কেহ ফসলি জমির মাটি কেটে ফসল উৎপাদনের ব্যহত করলে আরো জোরালো ব্যবস্থা নেওয়া হবে।   

এব্যাপারে বেগমগঞ্জের লোকজন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন চালু করতে কৃষি মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।
আরও খবর