নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালী-২ স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ও বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা

নোয়াখালী-২ স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ও বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা


নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ এবং বিএনপির প্রার্থীর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ বাজার এলাকায় বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান অভিযোগ করে বলেন, কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে তার গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তিনি দাবি করেন, তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এ ধরনের হামলা চালিয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেছে। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর কাজী মফিজুর রহমানের সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করতে চাইলে সেনবাগ থানার সামনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ইনকিলাবকে জানান, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে। গুলির কোনো ঘটনা ঘটেনি এবং গুলির শব্দও শোনা যায়নি বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গুলির ঘটনার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য, নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। একই আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান। এ আসনে বিএনপির একাংশের নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ইতোমধ্যে অন্তত ৩০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

আরও খবর