নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গণভোটে প্রচারের জন্য নোয়াখালী ৪ আসনে এনসিপির এম্বাসেডর হলেন যারা

গণভোটে প্রচারের জন্য নোয়াখালী ৪ আসনে এনসিপির এম্বাসেডর হলেন যারা

গণভোটে প্রচারের জন্য নোয়াখালী ৪  আসনে এনসিপির এম্বাসেডর হলেন যারা 

গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী (এম্বাসেডর) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোয়াখালীর ৪টি আসনের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল) আসনে ব্যারিষ্টার ওমর ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নফিউল ইসলামকে দলীয় প্রার্থী (এম্বাসেডর) হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও  নোয়াখালীর মোট ৬টি আসনের মধ্যে বাকি দুইটি আসনে এনসিপি হয়ে দশ দলীয় জোট থেকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকের হয়ে নির্বাচনে মাঠে লড়ছেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‌‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন।

তিনি আরও বলেন, আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করবো। ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচেতনতার জন্য আমরা ২৭০ টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই দুইটা থিম সংয়ের প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।

আরও খবর