নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে 'সুবর্ণ জয়ন্তী'পালন

'সুবর্ণ জয়ন্তী'পালন



"শেকড়ের টানে, স্মৃতির সন্ধানে" এ শ্লোগান কে সামনে রেখে  নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার  ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৫০ বছর পূর্তিতে 'সুবর্ণ জয়ন্তী' পালিত হচ্ছে।


শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চরক্লার্ক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে স্কুল মাঠে এ উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠান রাত ৮ টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।


এর আগে সকালে স্কুল মাঠ থেকে স্কুলের সকল ব্যাচ একসাথে মিলিত হয়ে একটি আনন্দ র‍্যালি বাহির করেন। র‍্যালিটি বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সকলে এ উৎযাপনে মিলিত হয়।


এ সময় সুবর্ণ জয়ন্তী উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রফিক উল্যাহ ও সহ অর্থ-সম্পাদক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় উৎযাপন পরিষদের সভাপতি নরুল আনোয়ার বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একরামুল করিম চৌধুরী (এম.পি)।


অনুষ্ঠানে প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উৎযাপন পরিষদের সদস্য সচিব ও চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানা উল্যাহ (বি.কম)


এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেট্রো পিআইবি'র পুলিশ পরিদর্শক ও উৎযাপন পরিষদের প্রধান উপদেষ্টা আবু জাফর মো. ওমর ফারুক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, ফেনী ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম (সুমন), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাসার, বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম জাবেদ, শ্রমিক নেতা অলি উদ্দিন হাওলাদার, স্থানীয় ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. আজাদ প্রমুখ।


এছাড়াও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, ১৯৭৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর