নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মিদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মিদের বিরুদ্ধে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মিরা এই হামলা চালায়। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪জন নেতাকর্মিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহতরা হলেন, চরিকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো.সাহারাজ (৩২) ও একই ইউনিয়ন যুবদল কর্মি মো.রুবেল (৩৫) মো.মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।  

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মিরা। ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি। শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়েদি। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এছাড়া আরও ৩জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাংচুর চালায়।  

 অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দুটি গ্রুপ, এলাকাতে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে। এটা রাজনৈতিক কিছুনা।

আরও খবর