নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জে গনধোলাইয়ে সন্ত্রাসী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে গনধোলাইয়ে সন্ত্রাসী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে গনধোলাইয়ে সন্ত্রাসী নিহত

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি 

চাঁদাবাজি, লুটপাত, অপহরন, নারী নির্যাতন সহ বহু অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ফখরুল ইসলাম বলি (৩০) নামে এক সন্ত্রাসী জনতার হাতে গনধোলাই খেয়ে নিহত হয়েছে। তার বাড়ী চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায়। তার বাবার নাম বদিউজ্জামান। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে শরীফপুর-হাজীপুর সীমানার মন্দার বাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে হাজীপুর জমাদার বাড়ীর বদিউজ্জামান এর পুত্র ও বেগমগঞ্জের পূর্ব দক্ষিন অঞ্চলের চিহিৃত সন্ত্রাসী ফখরুল ইসলাম বলি ও তার এক সঙ্গী সহ এক ব্যাক্তিকে অপহরন করে বিশ লক্ষ টাকা মুক্তিপন দেওয়ার জন্য আটক করে। এসময় এলাকার শতশত নারী পুরুষ তাদেরকে ঘেরাও করে গনধোলাই দেয়। এতে বলি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। এরপর তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। 

বেগমগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ.বারি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিখে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত বলির বিরুদ্ধে বহু অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। 

র‌্যাব-১১, সিপিসি, সহকারী পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন, যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে লাশ উদ্ধার করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সে এলাকার চিহিৃত সন্ত্রাসী ছিল।

আরও খবর