নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আ.লী সভাপতিকে ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার

আ.লী সভাপতিকে ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার



আ.লী সভাপতিকে ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে রয়েছে বলে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে ১০পিস ককটেলসহ তাকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা সন্দীপের আরো ১৫-২০ জন সহযোগী পালিয়ে যায়। বেদন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামায়।


যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ.লীগ নেতা বেদনকে ১০পিস ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর