নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ



সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেরার কালাদরাপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী আমিন উল্যাহ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। কালাদরাপ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বান্যারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।


কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন মাজেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভপতি মো.ইব্রাহিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুজ জাহের, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল, যুগ্ম আহ্বায়ক মো.রাশেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুর রহমান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক করিম উদ্দিন চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি আজগর হোসেন সুমন, সহসভাপতি মো.রায়হান, সাধারণ সম্পাদক জাফর হোসেন, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাসেল মাহমুদ প্রমূখ।  


সভায় বক্তারা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


উল্লেখ্য, গত শুক্রবার ২ মে দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের ১১১ মিটার এইচবিবি সলিং সড়ক নির্মাণে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে ওই এলাকার আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিতভাবে ছাত্রদল নেতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

আরও খবর