নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৬

নোয়াখালীতে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৬







নোয়াখালীতে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৬


নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর দুই সাধারন সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে, মাঈন উদ্দিন সাজু (৩৮), তাজুল হক (৩০), স্বপন (৫০), মিজান (৩৪) ও  কামাল হোসেনকে (৩৬) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা সবাইয় বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর সমর্থক। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৯টা থেকে সদরের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী আরমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পেয়েছিলো ৮৪ ভোট। বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রের সামনে জয় উল্লাস করার সময় পরাজিত প্রার্থীর লোকজনের সাথে জয়ী প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে বেশির ভাগ ব্যক্তি মাথায় আঘাত পেয়েছে।বি

জয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান অভিযোগ করে বলেন, ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে তার লোকজন অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আমার অনেক নেতাকর্মী আহত হয়। এছাড়াও সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে পুনরায় গাড়ি থেকে নামিয়ে কামালা আমার ভোটারদের মারধর করেছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন লোকজনকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও উনার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনায় কেউ এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর