নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে পরীক্ষার ফলাফল নিয়ে ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা


নোয়াখালীর কবিরহাটে সাত এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে।


সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কোম্পানীরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।


হামলার শিকার ছাত্ররা হলের, সালমান হোসেন (১৬), আব্দুল লতীফ অন্তর (১৭) ইমদাদুল হক মাহীম (১৬) আব্দুর রহীম (১৭) নাজমুল হক (১৭) রিয়াজ উদ্দিন সাইম (১৭) ও মো.রিয়াজ (১৬)। তারা সবাই স্থানীয় কোম্পানীরহাট আবদুর রহিম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা রয়েছে।


শিক্ষার্থীদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেন আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা।


হামলার শিকার শিক্ষার্থী সালমান হোসেন অভিযোগ করে বলেন, আমরা সাতজন শিক্ষার্থী এসএসসির নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করি।  এজন্য সোমবার সকালে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে গিয়ে দেখি সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠক চলছে। এরপর আমরা সাতজন শিক্ষার্থী বিদ্যালয় সংলগ্ন কোম্পানীরহাট পশ্চিম বাজার এসে অপেক্ষা করতে থাকি। সেখানে সাবেক ছাত্রদল নেতা হারুন কোন কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাতজন শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়। এরপর তিনি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আমাদেরকে পুরো বাজারে দৌড়াতে দৌড়াতে পিটায়। আমরা আতঙ্কিত হয়ে বাজার কমিটির সভাপতির দোকানে আশ্রয় নিলে হারুন নেতা  সেখানেও আমাদের মারধর করে।


আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, সকালে ছাত্রদল নেতা হারুন কয়েকজন ছাত্রকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেয়। এরপর ছাত্রদের সাথে ঝগড়া করে হারুন আমার দোকানে এসে পুনরায় ছাত্রদের ওপর হামলা করে। একপর্যায়ে হারুন বাজারে লাঠি,হকিস্টিক,কিরিচ নিয়ে বাজারে অবস্থান নেয়।      


অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ছাত্রদের হামলায় সাবেক ইউপি সদস্য মো.শাহজাহানসহ তার ৫ অনুসারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।


যোগাযোগ করা হলে আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস বলেন, কয়েকজন ছাত্র এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে। সাকিব নামে এক ছাত্রদল নেতা তাদেরকে এসএসসির ফরম পূরণ করার বিষয়ে আশ্বস্ত করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদল নেতা হারুনের সাথে ছাত্রদের দেখা হয়। দেখা হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ছাত্ররা জানায় ছাত্রদল নেতা সাকিব তাদেরকে ফরম পূরণের ব্যবস্থা করে দিবে। ওই সময় হারুন জানতে চাই তোমরা কয় বিষয়ে ফেল করেছ। ছাত্ররা উত্তর দেয় তারা কয় বিষয়ে ফেল করেছে জানেনা। ছাত্ররা রেজাল্ট জানত,তারা বলেছে জানিনা। এ কারণে মনে হয় কয়টা চড় থাপ্পড় দিয়েছে। বাজারে এর বেশি কি হয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

আরও খবর