নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু



নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের আপন ছোট বোন আঁখি (৭) গুরুতর আহত হয়।


নিহত আইরিন (১৩) উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো.বাবুলের মেয়ে।


শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জিরতলী চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে আপন দুইবোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি চিহিৃত করার চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর