নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়া মা ইলিশ ধরার অভিযোগে ৩৬ জেলে আটক

হাতিয়া মা ইলিশ ধরার অভিযোগে ৩৬ জেলে আটক



হাতিয়া মা ইলিশ ধরার অভিযোগে ৩৬ জেলে আটক


 রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

 নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।


শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।


এসময় ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি কাঠের ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দ করা জাল হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আটক  জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।


কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়ার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির রহমান বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই কোস্টগার্ড ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করে। জনস্বার্থে আমাদের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

আরও খবর