নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকারি বরাদ্দ আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান আটক


 নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলছিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক  ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা চেয়ারম্যান। পরবর্তীতে আটক ব্যক্তিকে জব্দ মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, আটক ইউপি চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত এজাহার দেওয়া হয়নি। বৃস্পতিবার লিখিত অভিযোগ পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।  

আরও খবর