নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার






নোয়াখালীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে মো. ইয়াছিন (১৯) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেয়াজপুর ২ নম্বর ওয়ার্ড হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াছিন হাসনপুর কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। চার ভাই বোনের মধ্যে ইয়াছিন সবার ছোট ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াছিনের বড় ভাইদের সঙ্গে ঢাকায় থাকতো তার মা। এ সুবাদে গ্রামের বাড়িতে সে একাই থাকতো। শুক্রবার সকাল ৯টার দিকে ঘর থেকে ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলেন বাড়ির দুই ব্যক্তি। দরজা খুলে ভিতরে গিয়ে শয়ন কক্ষের আড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি থানায় অবগত করা হয়। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে।

খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর