নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাড়ি ফেরার পথে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।


নিহত আবুল কালাম (৭০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের মন্তাজুল করিমের ছেলে।


বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের আজিম নগরে এই ঘটনা ঘটে।


নিহতের নাতি আব্দুর রহিম বলেন, সকালে আমার দাদা বাড়ির পাশে খেতে কাজ করছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম নগর পৌঁছালে আমাদের বাড়ির পাশের কমলা,মনবি, ফাহিম, রহমান আমার দাদার গতি রোধ করে। একপর্যায়ে তারা দাদাকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


রহিম অভিযোগ করে আরও বলেন, কয়েক বছর আগে আমার কাকা বেলাল বাড়ির পাশের কমলা বেগমকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।  এই নিয়ে দাদার সাথে তাদের বিরোধ দেখা দেয়। পূর্ব শক্রতার জের দাদাকে একা পেয়ে তারা হত্যা করে।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে।  খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরও খবর