নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদ্যানন্দের নামে ফেসবুকে পেজ খুলে মোটা অংকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার ৫





বিদ্যানন্দের নামে ফেসবুকে পেজ খুলে মোটা অংকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৫


জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’র নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বন্যার্তদের সাহায্যের নামে মোটা অংকের টাকা হাতিয়ে আসছিল প্রতারক চক্র। নোয়াখালী থেকে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।


গ্রেপ্তারকৃতরা হলো- আমির হোসেন শাকিল, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, ইসরাফিল পাভেল ও মহিন উদ্দিন। গতকাল রোববার সন্ধ্যায় এ অভিযান চালায় সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিম।


অভিযানে নেতৃত্ব দেওয়া ইন্টারনেট রেফারেল টিমের সহকারী কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, একদল প্রতারক বিদ্যানন্দের নামে বন্যার্তদের সাহায্য করার নামে মানুষের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে আসছিল। তবে তারা কাউকে সাহায্য করেনি। এ বিষয়ে বিদ্যানন্দের পক্ষ থেকে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালী থেকে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


সূত্র:- সমকাল, অনলাইন।

আরও খবর